আলিপুরদুয়ারে নতুন ভোটারদের সংবর্ধনা তৃণমূলের - The News Lion

আলিপুরদুয়ারে নতুন ভোটারদের সংবর্ধনা তৃণমূলের

 


দি নিউজ লায়নঃ    আলিপুরদুয়ারে প্রত্যেক বুথে বুথে নতুন ভোটারদের বেছে নিয়ে সংবর্ধনা দেওয়ার কর্মসূচি শুরু করেছে তৃণমূল ।  রবিবার আলিপুরদুয়ার বিধান সভার বিবেকানন্দ এক নম্বর অঞ্চল তৃণমূল ও যুব   তৃণমূলের পক্ষ থেকে ১২ /১৫৯ নম্বর বুথে নতুন ভোটারদের  উৎসাহিত করার জন্য উত্তরীয় পরিয়ে তাদের সংবর্ধিত করা হয়। 


এদিন একই সঙ্গে বর্তমান সরকারের  ১০ বছরে  উন্নয়নের রিপোর্ট কার্ড নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল  সাধারণ সম্পাদক তপেন কর, বিবেকানন্দ ১ নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি দেবব্রত মোদক, বিবেকানন্দ এক নম্বর অঞ্চল  যুব তৃণমূল সহ-সভাপতি বাবাই দত্ত সহ বিভিন্ন তৃণমূল নেতৃত্ব।


 তৃণমূল নেতা তপেন কর বলেন, " নতুন ভোটারদের সংবর্ধিত করা আমাদের নতুন কর্মসূচি। গোটা জেলাতেই আমরা এই কর্মসূচি পালন করব। নতুন ভোটাররাই এই দেশের ভবিষ্যৎ। তাই তাদেরকে সংগঠিত করে আমরা ধন্য হয়েছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.